জীবনতলা থানার নতুন ভবনের উদ্বোধন
দি নিউজ লায়ন ; |বুধবার বিকালে আড়াই কোটি টাকা ব্যয়ে সুন্দরবনের ক্যানিং-২ ব্লকের মিয়াঁরঘেরী এলাকায় জীবনতলা থানার নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার কামনাসিশ সেন।২০১০ সালে ক্যানিং থানা ভেঙে জীবনতলা থানা তৈরি হয়।তারপর থেকে বিডিও অফিসের একটি ভবনে শুরু হয় থানার কাজ।দীর্ঘ কয়েক বছর ধরে থানার কাজ চলায় অবশেষে সেই কাজ শেষ হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,ক্যানিং-২ বিডিও প্রণব মণ্ডল,বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,জীবনতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত দাস প্রমুখ।এদিকে নিজস্ব স্থায়ী জীবনতলা থানা নব নির্মিত ভবন হওয়ায় খুশি এলাকার মানুষজন।

Post a Comment